বাঞ্ছারামপুরে বর্ষা সবাইকে তাক্ লাগিয়ে দিয়েছে

news-image

বাঞ্ছারামপুর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের ব্যবসায়ী নিখিল চন্দ্র দাসের বড় মেয়ে সুস্মিতা রঞ্জন দাস বর্ষা এ বছর একমাত্র পরীক্ষার্থী যে মেয়েদের মধ্যে গোল্ডেন জিপিএ ৫ পায়। বর্ষাদের বাড়ি বাঞ্ছারামপুর সদর উপজেলার হাইস্কুল রোডে।
নরসিংদীর সাটিরপাড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন,-‘বর্ষা,-ক্লাশে ও বিভিন্ন পরীক্ষায় বরাবরই মেধাবী ছিলো।জেএসসি পরীক্ষাতেও সে জিপিএ ৫ পায়। প্রকাশিতব্য মেধাবৃত্তিতে বর্ষার একটি উত্তম অবস্থান থাকবে।

মেধাবী বর্ষার পিতা নিখিল চন্দ্র দাস জানায়,-‘‘ আমি আনন্দিত।দারুন খুশী।ভগবানের কাছে কৃতজ্ঞতা।বর্ষা অক্লান্ত পরিশ্রমের ফল সে পেয়েছে।তাই সে ২০১৮ ইং সনের এস এস সি পরীক্ষায় ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে মেয়েদের মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে।বাঞ্ছারামপুরসহ দেশবাসী আর্শিবাদ করবেন বর্ষা যেন সামনের দিনগুলোতে আরো ভাল ফলাফল করতে পারে ।

মেধাবী বর্ষা জানায়,আমার ভাল ফলাফলের পেছনে শিক্ষক, বাবা-মা’র উৎসাহ প্রেরনা যুগিয়েছে। আমি বড় হয়ে ডাক্তার বা প্রশাসনিক কর্মকর্তা হতে চাই’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ