বাঞ্ছারামপুরে ছোটভাইয়ের হাতে বড় ভাই খুন

khonবার্তা কক্ষঃমঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে ছোটভাই ও তার স্ত্রী সন্তানের হামলায় নিহত হল বড় ভাই। উপজেলার সোনারামপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে গত ২২ জুন সোনারামপুর গ্রামের রহিম মিয়াকে (৫৫) তার ছোটভাই শামসুল হক, তার স্ত্রী মায়া বেগম ও সন্তান সোহেল দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে মুমূর্ষ অবস্থায় রহিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। হঠাৎ করে অসহনীয় ব্যাথায় গত মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে রহিম মিয়া মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা বেগম গত ২৯ জুন তিন শামসুল হক, তার স্ত্রী মায়া বেগম ও ছেলে সোহেলকে আসামী করে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করে। বুধবার ময়নাতদন্ত শেষে নিহত রহিম মিয়াকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দে, নিহতের লাশ দাফনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 সুত্রঃ ব্রাহ্মণবাড়িয়া২৪

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ