বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন চলছে, ভোটারের উপস্থিতি কম

vote_781116465বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। তবে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে উপজেলার রুপসদী, দরিকান্দি, পূর্বহাটি, চরমরিচাকান্দি, মায়ারামপুর, তারিয়ারচর, উজানচর, বাহেরচর ও দরিয়াদৌলত ভোটকেন্দ্র ঘুরে একই চিত্র লক্ষ্য করা গেছে।
সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, চারটি বুথেই দু’একজন করে ভোট দিতে আসছেন। কোন বুথেই ভোটারদের লাইন ছিল না। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে ওই কেন্দ্রে মাত্র ৬১টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮৭২ বলে জানান তিনি। 
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সিদ্দিক জানান, এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন।
উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৮৩ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ প্রার্থী লড়ছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ