বাগেরহাট-৪ আসনের আওয়ামীলীগ প্রার্থী এ্যাড.মিলনের মনোনয়ন পত্র দাখিল

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল এর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, পুলিশের সাবেক আইজিপি আঃ রহিম খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদার, শরনখোলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদ আলী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার লোক মটর শোভাযাত্রা ও মিছিল নিয়ে উপজেলা প্রশাসন চত্বরে আসে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ