বাগেরহাটে মাদ্রাসার জেডিসিতে বহিষ্কৃত হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

news-image

শেখ সাইফুল ইসলাম, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি জেডিসি পরীক্ষায় বহিষ্কৃত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আফরিন জাহান (১৮) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৫ই নভেম্বর)ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে।

আফরিন জাহান ওই গ্রামের আসলাম হাওলাদারের মেয়ে। সে জিবি আমেনা খাতুন মহিলা মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

এর আগে পৌর সদরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ নম্বর কক্ষ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক আফরিন জাহানকে বহিষ্কার করেন।

কেন্দ্রসচিব মো. ফকরুল ইসলাম জানান, বহিষ্কারের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আফরিন জাহান বাড়িতে গিয়ে দুপুর ২টার দিকে কীটনাশক পান করে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতি বলেন.আফরিন জাহান কে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হলে চিকিৎসা সেবা দেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, আফরিন জাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ