ফের সাংবাদিকদের বিরুদ্ধে তোপ দাগলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বিষোদগার করেছেন। ফ্লোরিডায় ‘ক্যাম্পেইন র‍্যালি ফর আমেরিকা’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শনিবার ফ্লোরিডার মেলবোর্নে ওই সমাবেশে ট্রাম্প বলেন, ‘সংবাদমাধ্যম সঠিক প্রতিবেদন প্রকাশ করে না। তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে। ’

তিনি তার প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘এক আশাবাদী চেতনা যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিচ্ছে। ’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদক টারা ম্যাককেলভি জানান, মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডায় আসার সময় সাংবাদিকরাও ট্রাম্পের সঙ্গে ছিলেন। ট্রাম্প ওই সাংবাদিকদের সঙ্গে বেশ হাসিখুশিই ছিলেন। কিন্তু মঞ্চে উঠেই দেখা গেল ট্রাম্পের এক ভিন্নরূপ।

মঞ্চে উঠে ট্রাম্প বলেন, ‘সাংবাদিকরা এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশ। ’ তিনি আরও বলেন, ‘অসৎ সংবাদমাধ্যম সঠিক সংবাদ প্রকাশ করতে চায় না। আমরা তাদের আসল রূপ প্রকাশ করে যাব। ’
ট্রাম্প সংবাদমাধ্যমকে আক্রমণের সময় সমাবেশে উপস্থিত ট্রাম্প সমর্থকরা চিৎকার করে তার প্রতি সমর্থন জানান।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা তুলে ধরায়, তিনি সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করেছিলেন।

চলতি সপ্তাহের প্রথমদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করার পর চাপের মধ্যে পড়েন এই মার্কিন প্রেসিডেন্ট। রবিবার এই পদে নতুন নিয়োগের জন্য ট্রাম্প সাক্ষাৎকার গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ