ফের সংলাপের আহ্বান খালেদার

khaleda-zia-p-400x256 (1)সরকারকে ফের সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য সংলাপ চাচ্ছি না। এ দেশের মালিক জনগণ। তাদের জন্য সংলাপ চাচ্ছি। দেশের মানুষের জন্য কিছু দিতেই সংলাপের আহ্বান জানচ্ছি। সার্বিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংলাপ চাচ্ছি। শনিবার দুপুর পৌনে একটার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। খালেদা অভিযোগ করে বলেন, দেশে ক্ষমতায় থাকা এবং না থাকা এখন বেহেস্ত ও দোজখের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা ক্ষমতায় থাকে তারা সুবিধা ভোগ করে আর যারা ক্ষমতার বাহিরে তারা শুধু নির্যাতনই পায়। তিনিও বলেন, সংলাপের মাধ্যমে সমঝোতার পথ নিতে হবে। গণতন্ত্র রক্ষায় সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সন। তিনি বলেন, ভিশন ২০৩০’ নামে একটি পরিকল্পনার খসড়া তৈরি করেছে বিএনপি। এ পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করা। একই সঙ্গে দেশের মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলারে উন্নীত করা। এ ছাড়া প্রবৃদ্ধির হার বাড়িয়ে তার সুষম বণ্টনের মাধ্যমে দারিদ্র্যমুক্ত করা হবে দেশ। পৌনে একটা থেকে শুরু হওয়া প্রায় এক ঘণ্টা ১২ মিনিটের বক্তব্যের শেষে কাউন্সিলের উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন খালেদা জিয়া।

http://www.bd-pratidin.com/

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ