নসিমনের ধাক্কায় শ্রমিক নিহত
আমাদের ব্রাহ্মণবাড়িয়া May 27, 2014
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নসমিনের ধাক্কায় মোশারফ হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা দুইটার দিকে বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দিতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ি বাঞ্ছারামপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবাবিক সুত্রে জানা যায়, বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বুধাইরকান্দিতে ইটভাঙ্গার কাজ করছিলেন মোশারফ হোসেন। এ সময় হোমনাগামী একটি নসিমন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।