নবীনগরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০, ককটেল বিস্ফোরণ

clashm-300x240মিঠু সূত্রধর পলাশ,নবীনগর,প্রতিনিধিঃ
নবীনগরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন আহত, ১০টি ককটেল বিস্ফোরণ ও ৩টি তাজা ককটেল উদ্ধার হয়েছে। গুরুতর আহত সাইফুল মিয়া (১৮) ও আলাউাদ্দিন মিয়া (১৯) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ৪১
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাজিরহাটি গ্রামের মৃত শওকত আলীর মেয়ে রাশেদা বেগমের স্বামী মারা যাওয়ায়, পার্শ্ববর্তী থানাকান্দি গ্রামের তার শ্বশুর মুকতু মিয়ার নিকট আয়েশা তার সন্তানদের প্রাপ্য স্বামীর সম্পত্তির অংশ দাবি করে। এ ঘটনার জের ধরে রাশেদা বেগম ও শ্বশুর মুকতু মিয়ার মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ১০ জন আহত হয় এবং ১০টি ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ৩টি তাজা ককটেল উদ্ধার করে। 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ