নবীনগরে ব্যবসায়ী খুন

Las Udderডেস্ক রির্পোট : ঢাকার চক বাজারের ব্যবসায়ী বিপুল ট্রেডার্সের মালিক আঃ হান্নান বাহার (৪৫) পাওনা টাকা নিতে এসে দেনাদারদের হাতে খুন হন। এই ঘটনায় পুলিশ নবীনগরের কনিকাড়া গ্রামের নূর মিয়া (৪০), হাজীপুর গ্রামের বাবুল মিয়া (৪২) ও পার্শ্ববর্তী মুরাদনগর থানার জিয়াউল হক জিয়া (৪৩)কে আটক করেছে। ওসি রূপক কুমার সাহা জানান, পার্শ্ববর্তী মুরাদনগর থানার বাঙ্গরা বাজারের ব্যবসায়ী লোকমান খানের নিকট গত ৪ঠা আগস্ট পাওনা ৬০ হাজার টাকা নিতে আসে বাহার। লোকমান তাকে টাকা দিবে বলে নবীনগর বাঙ্গুরা বাজারে নৌকায় তুলে তাকে নৌকায় দুইদিন ঘুরিয়ে বাহারের পরিবারের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বাহারের পরিবার বিকাশের মাধ্যমে নবীনগরে ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠায়। বিকাশে টাকা পাঠানোর পরও বাহারের পরিবারের লোকজন তার কোন খোঁজ না পাওয়ায় ঢাকার বিভিন্ন থানায় জিডি করেন। ওই জিডির প্রেক্ষিতে নবীনগরের বিকাশের নাম্বার পেয়ে ডিবির এএসপি মো. মাইনুল হোসেনের নেতৃত্বে একটি টিম নবীনগর থানা পুলিশের সহায়তায় কনিকাড়া গ্রাম থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। তার কথামত ৬ই আগস্ট খুন হওয়া বাহারের লাশ বাঞ্ছারামপুর থানার কৃষ্ণপুর থেকে উদ্ধার করে। নিহতের ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন।

মানবজমিন

 
 
 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ