নবীনগরে পুলিশের পিস্তল চুরির ঘটনায় আটক ২

grafter-3ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. গোলাম মোস্তফার বাড়ি থেকে পিস্তল চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

‌‌বুধবার দুপুরে তাদের রিমান্ড আবেদনের জন্য আদালতে সোপর্দ করে পুলিশ।আটকরা হলেন, নবীনগর উপজেল‍ার পশ্চিমপাড়ার রিপন (২০) ও বাবু (২৪)।  এদিকে, পিস্তল চুরির ঘটনায় পুলিশের ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, নবীনগর থানার এএসআই মো. গোলাম মোস্তফা পরিবার নিয়ে সদরের পদ্মপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে একদল চোর টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। 

পরে চোররা আলমারিতে থাকা সরকারি পিস্তল, নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।


 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ