নবীনগরে দু’পক্ষের সংঘর্ষ আহত-২০ সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা

attt 12আবু কামাল খন্দকার : উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামবাসী যাতায়তের সুবিদার্থে সরকারি খাস জায়গার উপর রাস্তা নির্মানকে কেন্দ্র করে চেয়ারম্যান সামসুল হক ও ডাঃ ছাইদুর রহমানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় ওয়ারুক গ্রামে। এ ঘটনায় শনিবার (৬/৯) দুপুরে ডাঃ ছাইদুর রহমান বাদী হয়ে শিবপুর ইউপি চেয়ারম্যান শামসুল হককে প্রধান আসামী করে ৪২ জন ও অজ্ঞাত অরো ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহে ওয়ারুক গ্রামে গেলে ওই চেয়ারম্যানের লোকজন তাদের বাধা দেয়।
জানা যায়, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নকল্পে সম্প্রতি সরকারি খাস জায়গার উপর দিয়ে গ্রামবাসী মাটি ফেলে রাস্তা নির্মানের উদ্যোগ নেয়। এলাকাবাসীর অভিযোগ শামসুল হক চেয়ারম্যানের লোকজন জোরপূর্বক গ্রামবাসীর স্বার্থকে উপেক্ষা করে পুরো রাস্তার জায়গাটি দখলের পায়তারা করছে। নির্মানাধিন রাস্তার উভয় পাশ দখল নিয়ে এ সংর্ঘের সুত্রপাত। সংঘর্ষের খবর পেয়ে শিবপুর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতেই গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত ওই চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। 
 ফাঁড়ির ইনচার্জ এস আই- মোস্তফা বলেন, রাস্তা নির্মান নিয়ে এ সংঘর্ষে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ