নতুন বছরে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা খালেদা জিয়ার

kha-leda_zia_bnp_bd_114248নিজস্ব প্রতিবেদক : বাংলা নতুন বছরে গণতন্ত্র ‘পাওয়ার’ আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা জিয়া। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ওই অনুষ্ঠানের আয়োজন করে।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমরা আশা করছি নববর্ষ সত্যিকারের বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে। নতুন বছরে আমরা এ দেশে গণতন্ত্র পাব, দেশের উন্নয়ন হবে, শান্তি আসবে, জনগণের কল্যাণ হবে। গুম, হত্যা, নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে।’

খালেদা জিয়া বলেন, এখন দেশে সবচেয়ে বড় প্রয়োজন গণতন্ত্র ফিরিয়ে আনা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গত বছর অনেক দুঃখ-বেদনা ছিল। সামনে নিশ্চয় শুভ দিন আসবে।

জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ