দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আপত্তি বিএনপির

BNP Logoঅনলাইন ডেস্ক : দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আপত্তি বিএনপিরদলীয় পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি। রোববার লিখিতভাবে নির্বাচন কমিশনকে বিষয়টি তারা জানিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি কমিশনে পৌঁছে দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে ইউপি নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে করার অনুরোধ জানানো হয়।
তবে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, বিএনপির আপত্তিতে তাদের কিছু করার নেই।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত। তারা রাজনৈতিক পরিচয়ে কাজ করে না। তাই দলীয়ভাবে নির্বাচন করা অযৌক্তিক। এতে সামাজিক বন্ধন বিনষ্ট হবে। সংঘাত ছড়িয়ে পড়বে।
এদিকে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সরকার দলীয়ভাবে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য আইন সংশোধন করা হয়েছে। এ বিষয়ে কমিশনের কিছুই করার নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ