তালশহর রেলস্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের (৮০৬ ডাউন) ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। শিগগিরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করবে।

এ জাতীয় আরও খবর

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফরিস

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা