ঢাকায় আসছেন মাহমুদ আব্বাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনদিনের সফরে ১ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ আসছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। দেয়া হবে লাল গালিচা সংবর্ধনা।

সোমবার বিকেলে ঢাকায় ফিলিস্তনি দূতাবাসের এক কর্মকর্তা তার আসার বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তান সফর শেষে ঢাকায় আসছেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মাহমুদ আব্বাসের প্রতিনিধিদলে থাকছেন।

তিনি জানান, তিন ইস্যুতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে আসছেন তিনি। দেশটির পশ্চিম তীরে ইহুদি বসতিতে আরও আড়াই হাজার বাড়ি নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশকে পাশে চায় ফিলিস্তিন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর এই নীতিতে তিনি সমর্থন দিয়েছেন।

দ্বিতীয়ত জেরুজালেমে মার্কিন নতুন দূতাবাস খোলার যে ঘোষণা ট্রাম্প সম্প্রতি দিয়েছেন তার বিরুদ্ধেও বাংলাদেশ যেন সোচ্চার হয় এ আহ্বান জানাবেন মাহমুদ আব্বাস।
মুখপাত্র বলেন, জ্বালানি খাতে ফিলিস্তিন বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এ বিষয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করা হবে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে সঙ্গে।
তিনদিনের সফরে দ্বিতীয় দিন মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়াও মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন।
সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন মাহমুদ আব্বাস। এর আগে, ২০১৬ সালে ফেব্রুয়ারিতে জর্ডান থেকে জাপান যাত্রার পথে যাত্রা বিরতি করেছিলেন তিনি।

৩ ফেব্রুয়ারি দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ