ট্রাম্প টিকবেন ১৬ মাস!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রথম সারির একজন ইতিহাসবেত্তা ও গ্রন্থকার দাবি করেছেন, আমেরিকার ইতিহাসে সবচেয়ে কম মেয়াদে যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে দ্বিতীয় স্বল্পমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রোনাল্ড এল ফিনম্যান ভবিষ্যদ্বাণী করেছেন, সাবেক টিভি তারকা ডোনাল্ড ট্রাম্প ৩১ দিন থেকে ১৯৯ দিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যেই তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

ফিনম্যান বলেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে স্বল্পমেয়াদি প্রেসিডেন্ট হিসেবে ১৮৪১ সালে ৩১ দিন দায়িত্ব পালন করেন উইলিয়াম হেনরি ইভারিসন। দায়িত্ব গ্রহণের ৩১ দিন পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

অন্যদিকে ১৮৮১ সালে ১৯৯ দিন দায়িত্ব পালন করেন জেমস এ গারফিল্ড। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে এক আততায়ীর গুলিতে আহত হওয়ার ৭৯ দিন পর অপচিকিৎসায় ভয়ানক যন্ত্রণা ভোগ করে মারা যান তিনি।

অধ্যাপক ফিনম্যান আরও বলেন, এর পরও যদি তার সরকার কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, তাহলে ১৬ মাস পাঁচ দিন স্থায়ী হতে পারেন ট্রাম্প। আমেরিকার ১২তম প্রেসিডেন্ট হিসেবে জ্যাগরি টেইলার ১৮৫০ সালে ১৬ মাস পাঁচ দিন দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পেটের পীড়ায় মারা যান।

দ্য ইনডিপেনডেন্ট জানায়, ইতিহাসের এ অধ্যাপক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের দুর্ভাগ্য নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। বইটিতে তিনি বলেন, মাইক পেন্সের প্রেসিডেন্ট হওয়াকে তিনি অনিবার্য বলে মনে করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ