জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা চলছে : নজরুল ইসলাম

nazrul-islam-khanনিউজ ডেস্ক : শাসকগোষ্ঠী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে চায়। শুধু তাই নয়, আওয়ামী লীগ টার্গেট করে জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী পালন এবং জিয়া পরিবারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় জিয়ার কবর সরানো প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি শেখ মুজিবুর রহমানের কবর যেহেতু ঢাকা থেকে অনেক দূরে তাই তারা তাদের নেতার কবর ঢাকায় নিয়ে আসতে চায়। আমি তাদেরকে বলব, ঠিক আছে ঢাকায় এনে আবার জানাজার ব্যবস্থা করুন। লোক সমাগম দেখান, দেখেন জিয়ার জানাজায় যত লোক হয়েছিল তত হয় কি না। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম সেই গণতন্ত্র আজ আইসিইউতে আছে।
আয়োজক সংগঠনের সহ সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের মহাসচিব ডা. জেড এম জাহিদ হোসেন, সহ সভাপতি ডা. অধ্যাপক সিরাজুল ইসলাম, ডা. অধ্যাপক আব্দুল মান্নান, ডা. আব্দুল কুদ্দুস, ডা.আব্দুস সালাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ