গাজায় হামাসের নতুন নেতৃত্ব, ইসরায়েলবিরোধী প্রতিরোধের বার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইয়াহিয়া সিনওয়ারপৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত গাজা উপত্যকার জন্য নতুন নেতা নির্বাচন করেছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। সংগঠনের আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে ইয়াহিয়া সিনওয়ারের হাতে গাজার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসরায়েলবিরোধী প্রতিরোধের বার্তা দিচ্ছে সশস্ত্র এই সংগঠন।

হামাসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব কথা জানিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, এখন থেকে হামাসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণয়নে বড় ধরনের ভূমিকা থাকবে সিনওয়ার। নীতিমালা প্রণয়নে নির্বাহী নেতৃত্বের একজন সদস্য হবেন তিনি।

গাজার রাজনৈতিক বিশ্লেষক হানি হাবিব বলেন, হামাসের নেতা হিসেবে সিনওয়ারের নির্বাচন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা নিয়ে এলো।

১৯৮০’র দশকের শেষদিকে সিনওয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২৩ বছরের দীর্ঘ কারাজীবনের শেষে ছয় বছর আগে মুক্ত হন তিনি। ২০১১ সালে ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের বিনিময়ে মুক্ত ১ হাজার ৪৭ জন বন্দির মধ্যে অন্যতম ছিলেন সিনওয়ার।

২০১২ সালের নির্বাচিত ইসমাইল হানিয়েহর স্থলাভিষিক্ত হলতে যাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ