গঙ্গায় নৌকাডুবিতে নারী শিশুসহ নিহত ২৫ (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের পাটনায় গঙ্গা নদীতে নৌকাডুবিতে নারী শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন।
গতকাল সন্ধ্যায় বিহারের পাটনায় ৪০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি উৎসব থেকে ফিরছিলেন তারা। এ সময় আশপাশের মানুষের সহায়তায় ১০ জনকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার কাজে যোগ দেয় ডুবুরি দল।
অন্ধকারে উদ্ধার কাজ বন্ধ রাখার পর, সকালে আবারো তা শুরু করে তারা। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণে ডুবে যায় নৌকাটি। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। -তথ্যসূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ