ওরা যেটা করেছে সেটা সম্পূর্ণ অবৈধ : এরশাদ

asdsa_88335_112954-400x219জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম সভার বৈঠক ডাকার এখতিয়ার দলের চেয়ারম্যান ছাড়া অন্য কারো নেই। আমি দলের নির্বাচিত চেয়ারম্যান। আমি প্রেসিডিয়ামের বৈঠক ডাকবো। ওরা যেটা করেছে সেটা সম্পূর্ণ অবৈধ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রংপুরের স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের একথা বলেন।
এরশাদ বলেন, রওশন এরশাদ দলের চেয়ারম্যান না, তিনি বিরোধীদলের নেতা। তিনি কেবল সংসদে বিরোধী দলের বৈঠক ডাকতে পারেন।
প্রসঙ্গত, গতকাল রোববার রংপুরে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ তাঁর ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়াম্যান ঘোষণা দেয়ার পর আজ সোমবার রওশান এরশাদ প্রেসিডিয়ামের বৈঠক ডেকে নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেন। বৈঠকে দলের মহাসচিবসহ জিয়াউদ্দিন বাবলুসহ রওশনপন্থী কয়েকজন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ