‘এখনই রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা নয়’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক চান, কিন্তু দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনা এখনই নয়।

শুক্রবার যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছিলেন। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প এই প্রথমবার পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন।

শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়া সম্পর্কে ট্রাম্পের পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি। সামনে কী ঘটবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা সব দেশের সঙ্গেই চমৎকার সম্পর্ক চাই, যদিও সেটা সম্ভব হবে না, হয়তো অনেক দেশের সঙ্গেই সেটা শেষ পর্যন্ত সম্ভব হবে না।’

ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে, রাশিয়া, চীন এবং অন্য দেশগুলোর সঙ্গেও যদি তেমন সম্পর্ক হয়, তা খুবই ভালো হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ