এখনই রাজনীতিতে আসছেন না সোহেল তাজ

shohel-taj-3-400x307রাজনীতিতে ফেরার গুঞ্জন নাকচ করে দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার এ প্রতিবেদককে তিনি বলেছেন, ‘আমি রাজনীতিতে আসছি এটা পুরোপুরি সত্য নয়।’ দুই বোন সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমেদ মিমিকে নিয়ে গত শনিবার গণভবনে যান সোহেল তাজ। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে বিপুল সাড়া ফেলে। আওয়ামী লীগেরও হাজার নেতাকর্মী, এমনকি মন্ত্রিসভার সদস্যরাও এই ছবি শেয়ার করে ইতিবাচক মন্তব্য করেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সোহেল তাজ দ্রুতই রাজনীতিতে ফিরে আসবেন।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, দুই বোনকে সঙ্গে নিয়ে বাবা তাজউদ্দীন আহমদ ও মা জোহরা তাজউদ্দীনের নামে গঠিত ‘মেমোরিয়াল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সোহেল তাজ। এই প্রতিষ্ঠানের ব্যানারেই মানুষের সেবায় নিজেকে যুক্ত রাখবেন তিনি। বাবা ও মায়ের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর ভিত্তি করে ধানমন্ডির ৭৫১ সাতমসজিদ রোডে অবস্থিত যে বাড়িটিতে মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেই থাকবে এ ফাউন্ডেশনের অফিস।

প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের একমাত্র ছেলে সোহেল তাজ চার দলীয় জোট সরকারের আমলে রাজপথের আন্দোলনে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন। পরে নবম জাতীয় সংসদে গাজীপুরের কাপাসিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়ে তাজ মহাজোট সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু হঠাৎ মন্ত্রিত্ব ও এমপি পদ থেকে পদত্যাগ করেন জনপ্রিয় এই তরুণ নেতা। তার এই পদত্যাগ সেসময় দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ