ইয়াবা বাণিজ্য যে কোনো মন্ত্রণালয়ের বাজেটের চেয়ে বড়: পিন্টু

news-image

ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, আশির দশকে হেরোইন ছিল তার পরে ফেনসেডিল। এই দুটির পরে এখন পাল্লা ভারী করে এসেছে ইয়াবা। আগেরগুলো চেয়ে ইয়াবা বড় একটি বাণিজ্য। এতো বড় বাণিজ্য যা যে কোনো সংস্থা বা মন্ত্রণালয়ের বাজেটের চেয়ে বড়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

এসময় জায়েদুল আহসান পিন্টু বলেন, মাদকের বিরুদ্ধে যে অভিযান তা দরকর ছিল। এই ধরনের যুদ্ধে আমিও একজন সৈনিক হতে চাই। তবে সেই যুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহার করবো সেটা নিয়ে দ্বিমত আছে। বাংলাদেশে মাদকের যে অস্থান সরকার তা নিয়ে যে ধরনের উদ্যোগ নিয়েছে সেটা পরে না নিয়ে এখন যে করেছে সেটা চলমান থাকা উচিত।

তিনি আরো বলেন, ১৯৯০ সালে মাদকের সংখ্যা ছিল ১০ লাখ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ লাখের মতো। সরকারি হিসেবে গত বছর ৪ কোটির ওপরে ইয়াবা আটক হয়েছে। জাতিসংঘের যারা মাদক মনিটর করেন তারা বলছেন এটা ১০ পাসেন্ট। যদিও সরকার বলে এটি ২০-২৫ পাসেন্ট। সেক্ষেত্রে ৪’শ থেকে সারে ৪’শ কোটি ইয়াবা বাংলাদেশে ঢুকছে।

ঘরে যে মাদক ঢুকে গেছে সেখান থেকে বের হতে হবে। তবে বের হবার রাস্তাটি শুধুমাত্রই যে বন্দুকযুদ্ধের মাধ্যমে বন্ধ করা যাবে যে তা নয়। চাহিদা যদি থাকে এটি আবার বেড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ