‘ইউপি নির্বাচনের আগেই মন্ত্রিসভা ছাড়বে জাতীয় পার্টি’

2016_01_17_22_48_05_u6yj6phAX3Bimf37OWCZu5XEn5nOFp_original-400x225আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগেই জাতীয় পার্টি সরকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে বলে জানিয়েছেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।
এমনটি না হলে পৌরসভার মতো ইউপি নির্বাচনেও দলীয় প্রার্থীদের ভরাডুবি হবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
তবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ স্বাভাবিক প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে।
বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, কাউন্সিলের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী দলকে পুনর্গঠন করা হবে।
গত ৩১ জানুয়ারির প্রেসিডিয়াম বৈঠকে দলের কয়েকজন সদস্যের উপস্থিত না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেকে অসুস্থতার কারণে সেই বৈঠকে আসতে পারেননি।
জাতীয় পার্টিতে নবজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে নেতা-কর্মীদের দলের প্রতি আস্থা রাখার আহ্বান জানান জিএম কাদের।
সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ