ইউপিতেও সুষ্ঠু হবে না,পৌর নির্বাচন নিরপেক্ষ হয়নি : এরশাদ

 

 

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধায় এইচ এম এরশাদগত বছর সারা দেশে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

32f790f5a6bfa20fd605606f39eac25d-56d7a98e53dac
বুধবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এরশাদ বলেছেন, ‘জাপার নেতাকর্মীরা আমাকে বলছেন, ইউপি নির্বাচনে অংশ নিয়ে লাভ কী। পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল সিল মেরে তাদের প্রার্থীদেরকে জিতিয়ে এনেছে। ইউপি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।’

 
এরশাদ আরও বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু না হলে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে। মানুষের কাছে সরকারের আস্থা কমবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী কেবল জাতীয় সংসদে বক্তব্য দেন শিশু হত্যা ঘৃণ্য কাজ। কিন্তু তিনি সংসদে বক্তব্য দিয়েই দায়িত্ব এড়াতে পারেন না। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না। প্রায় প্রতিদিন শিশু হত্যার ঘটনা ঘটছে। কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় বেকার যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে।
এরশাদ আরও বলেন, সাধারণ মানুষ নিরাপত্তা চায়। কিন্তু বাংলাদেশে জাতীয় পার্টির সরকার ছাড়া কোনও সরকার নিরাপত্তা দিতে পারবে না। গাইবান্ধার পাঁচটি আসনেই জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এখন একটিতেও নেই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার, উপজেলা ব্যবস্থা ও পাঁচ হাজার ইউনিয়নের প্রতিটিতে একটি করে গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে।

 

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্মমহাসচিব দিলারা খন্দকার, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারি, সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু প্রমুখ।

 

শেষে জাপা চেয়ারম্যান এরশাদ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে বর্তমান জেলা জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ