আশুগঞ্জ উপজেলায় বিএনপির প্রার্থী চূড়ান্ত: আবু আসিফ আহমেদ চেয়ারম্যান, সেলিম পারভেজ ভাইস চেয়ারম্যান

imagesashuganjব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি এডভোকেট হারুন আল রশিদের বাসভবনে তৃনমূল স্তরের নেতা কর্মিদের নিয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট হারুন আল রশিদ। এ সভা শুরু হবার পূর্বে আশুগঞ্জ উপজেলা নির্বাচনের প্রার্থীরা সবাই জেলা বিএনপির উপর সিদ্ধান্তের দায়িত্ব প্রদান করেন।  সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোললা (কচি), সহ-সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।  এডভোকেট হারুন আল রশিদ নেতা কর্মিদেরকে বিএনপি মনোনিত প্রার্থীদের পক্ষে সকল ধরনের দ্বিধা ও বিরোধ ভুলে এক সংগে কাজ করার জন্য আহবান জানান। একক প্রার্থী নির্বাচনের জন্য দীর্ঘ আলোচনা পর্যালোচনা ও বিচার বিশ্লেষনের পরে এবং জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ হারুন-আল-রশিদ এর সম্মতি সাপেক্ষে  আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট শিল্পপতি, জেলা বিএনপির সহ-সভাপতি আবু আসিফ আহম্মেদকে চেয়ারম্যান এবং  আশুগঞ্জ উপজেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি  সেলিম পারভেজকে  ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তবে আশুগঞ্জ উপজেলায় মত বিনিময় সভাকরে সেই উপজেলার প্রার্থীতার  চুড়ান্ত ঘোষনা করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ