আশুগঞ্জ নৌ-বন্দরে সতর্কতা সংকেত জারি : মেঘনায় অস্বাভাবিক হারে বাড়ছে পানি

news-image

আমিরজাদা চৌধুরী  : দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে বিআইডব্লিউটিএ। এই কারনে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ৬টি নৌ-রুটে আজ বুধবার সকাল থেকে নৌযান চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। এতে করে দূর্ভোগে পড়েছে হাওরঅঞ্চলে চলাচল কারী সাধারন মানুষ। তবে কিছু সংখ্যক নৌযান ঝুকি নিয়ে নৌযান চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এছাড়াও সকাল থেকেই বন্ধ রয়েছে  নৌবন্দরের পন্য খালাসসহ সকল কার্যক্রম। 
এদিকে উজান থেকে নেমে আসা পানিতে ও টানা বৃষ্টির কারনে মেঘনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন নিম্নঞ্চল।
বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের আশুগঞ্জ বন্দর ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম জানান, দেশে চলমান দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ আশুগঞ্জ নৌবন্দরকে ১নম্বর সর্তকতা সংকেত জারি করেছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দরে সতর্কতা সংকেত অব্যাহত থাকবে। 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ