আশুগঞ্জে ভোটার তালিকা হাল নাগাদ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা-ভাংচুর ॥ আহত-৩

news-image

নিজস্ব প্রতিবেদক : লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোটার তালিকা হাল নাগাদ কেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ব্যাপক ভাংচুর এবং তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত ৩ কর্মী আহত হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ কক্ষে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে লাইনে দাড়ানোকে কেন্দ্র করে একই গ্রামের শহীদুল ইসলামের সাথে তথ্য সংগ্রহকারীদের কথা কাটকাটি হয়। পরে শহীদুলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তথ্য কেন্দ্রে হামলা চালায়। হামলাকারীরা কক্ষের দরজা জানালা, আসবাবপত্র, ৪টি ল্যাপটপ, ৪টি ডিজিটাল ক্যামেরা, ৪টি ডিজিটাল ফিঙ্গার প্রিন্টার ভাংচুর করে। এ সময় হামলাকারীদের মারধোরে তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত মোঃ হুমায়ূন কবীর, মোঃ জুবায়ের ও মোস্তাক মিয়া নামে ৩ কর্মী আহত হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ মালম খান দাবি হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। 
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, ভোটার তালিকা হাল নাগাদ কেন্দ্রে হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ