আশুগঞ্জে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা

news-image

আশুগঞ্জের আড়াইসিধা কে.বি উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাদ ছাল্লাল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন, নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আহমেদ খান।
সভায় বক্তারা বাল্য বিবাহ ও যৌন হয়রানি বন্ধ করতে সমাজের সকলকে একসাথে কাজ করার আহবান জানান। পাশাপাশি মেয়েদের অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।

সভা শেষে অতিথিরা বাল্য বিবাহ ও যৌন হয়রানি বন্ধে করণীয় সম্পর্কে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ