আশুগঞ্জে ফ্রাকশেনেশন প্লান্ট স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার-পেট্রোবাংলা চেয়ারম্যান

news-image

বিশেষ প্রতিনিধি : পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বলেছেন, খুব দ্রুত আশুগঞ্জে ফ্রাকশেনেশন প্লান্ট স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। ইতিমধ্যে একটি প্রস্তাবনাও তৈরী করা হয়েছে। সিলেটের কৈয়লাশ টিলায় নির্মিত ফ্রাকশেনেশন প্লান্ট ইউনিট-১ স্থানান্তর করে আশুগঞ্জে স্থাপনের চিন্তা করা হচ্ছে। আর এ প্লানটি চালু হলে তাই খুব দ্রুত সহজেই দেশের বিভিন্ন স্থানে ডিজেল ও পেট্রোল সরবরাহ করা যাবে। তিনি গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের তৈলের মেরামতকৃত ট্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একথা বলেন। এসময় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারোয়ার, পরিচালক (অপারেশন) আ. ই. ম. নূরুল্লাহ, পরিচাল ( প্রশাসন) রফিকুল ইসলাম, গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর আশুগঞ্জের ব্যবস্থাপক মুমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফরিস

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা