আশুগঞ্জে গোষ্ঠীগত দ্বন্ধে সংঘর্ষ: নিহত ২

khunআশুগঞ্জ উপজেলায় মোল্লা বাড়ি ও চৌধুরী বাড়ির মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন। রোববার উপজেলার সোহাগপুর গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোল্লা বাড়ির হীরা মিয়া (৫৫) ও একই বাড়ির শাহজাহান মিয়ার ছেলে শরীফ (১৫)। পুলিশের দুই কনস্টেবল মনির হোসেন ও জাহাঙ্গীর আলমসহ আহত সবাইকে আশুগঞ্জ উপজেলার ডে-নাইট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক সংঘর্ষে দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে পুকুরে গোসল করা নিয়ে ওই দুই বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই শরীফ ও হাসপাতালে নেওয়ার পথে হীরা মিয়া নিহত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ