আশুগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে জামিল (২৫), হাজী হুমায়ূন কবিরের ছেলে জাবেদ (২৭) ও আবদুর রউফেরে ছেলে ছোটন (২৬)।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আশুগঞ্জ বাজার, সোহাগপুর ও খড়িয়ালা গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জামিল, জাবেদ ও ছোটনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি মুঠোফোন উদ্ধার করে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফরিস

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত