আশুগঞ্জের দূর্গাপুরে আবারও দু’পক্ষের সংঘর্ষ

attack=================প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে  মঙ্গলবার দুপুরে আবারও  দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রত্যাক্ষাদর্শী সূএে জানা যায়, গত সোমবার বিকেল ৩টার দিকে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫নং ওয়াডের ইউপি সদস্য কামাল হোসেন ও ৩ নং ওয়ার্ডের ইউনি সদস্য সিজানুর রহমানের মধ্যে কথা এলাকায় ডাকাতি নিয়ে কাটাকটি হয়। এর জের ধরে কামাল হোসেনের পক্ষ হাজী বাড়ির লোকজন ও সিজানুর রহমানের পক্ষ ইমাম বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ৪০জন লোক আহত হয়। এর জের ধরে আবারো আজ মঙ্গলবার দুপুর ১টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পর্ক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুপুর ৩টার দিকে বিপুল পরিমান কাদানী গ্যাস ছেড়ে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে ইউপি সদস্য কামাল হোসেনের পর্ক্ষের রমজান মিয়া, জলিল মিয়া, ফজলুল হক মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাব পত্র লুটপাট চালিয়েছে সিজানুর রহমানের লোকজন। এতে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। এ ছাড়া ইউপি সদস্য কামাল হোসেন জানান, আমার পোল্ট্রি খামারে হামলা চালিয়ে প্রায় ১৪শ মুরগী নিয়ে যায় প্রতি পক্ষের লোকজন। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ