আশুগঞ্জের ঠিকাদার সিরাজুল ইসলামের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর পিতা ও উপজেলার বিশিষ্ট ঠিকাদার মো. সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)

রোববার ভোররাত তিনটায় উপজেলার আশুগঞ্জ বাজারের মুন্সিবাড়িতে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর উপজেলার চরচারতলা ইসলামীয়া আলিয়া মাদরাসা মাঠে তার নামাজে জানাযা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও তার বড় ছেলে সেলিম পারভেজ জানান, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারনে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি। বাবার জন্য সকলের কাছে দোয়া চাই।

এদিকে সিরাজুল ইসলামের ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, সরাইল প্রেসক্লাব, বিজয়নগর প্রেসক্লাব, ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, আশুগঞ্জ প্রেসক্লাব, আশুগঞ্জ সাংবাদিক সমিতি, সমম্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ