আওয়ামীলীগের সম্মেলনে আশুগঞ্জ থেকে ৩হাজার নেতা-কর্মী যোগ দিবে॥

B Baria Mapআশুগঞ্জ প্রতিনিধি : জেলা আওয়ামীলীগের সম্মেলনে আশুগঞ্জ থেকে যোগ দিবে ৩হাজার নেতা-কর্মী। আর এ সম্মেলনকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কে এখন সাজ সাজ রব দেখা যাচ্ছে। সম্মেলন উপলক্ষে আশুগঞ্জ গোলচত্বর থেকে সোনারামপুুর পর্যন্ত ৩কিলোমিটার সড়ক জুড়ে তৈরী করা হয়েছে ৫টি তোড়ণ ও শতাধিক ব্যানার ফেস্টুন।
আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া ও যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, হাজী মোঃ খুরশেদ আলম জানান, জেলা সম্মেলনে যোগ দিতে আশুগঞ্জ থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের অন্তত ৩হাজার নেতা-কর্মী যোগ দিবে। তবে এর চেয়ে আরো বেশি নেতা-কর্মী যোগদানের চেষ্টা চলছে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। আর এ সম্মেলনে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল যোগে নেতা-কর্মীরা ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড নিয়ে যোগ দিবেন। সম্মেলনে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতাদের  স্বাগত জানাতে আশুগঞ্জ গোলচত্বর থেকে সোনারামপুর ব্রীজ পর্যন্ত ৫টি তোড়ন নির্মান করা হয়েছে।   
 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ