অমানবিক দিন কাটছে মান্নার

2015_07_05_04_35_26_RcZccZLwyiwJLt5AQ2UrrZTSyb22YY_originalনিজস্ব প্রতিবেদক : আইনের মারপ্যাঁচে আটকে রাখা হয়েছে কারান্তরীণ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন আবেদন। কারাগারের নোংড়া পরিবেশে মেঝেতে শুয়ে অমানবিকভাবে জীবন কাটছে তার।
এমন অভিযোগ এনে সংগঠনের নেতারা বলেছেন, এ ঘটনাই প্রমাণ করে মান্নার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি (মান্না) দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাই প্রতিহিংসামূলকভাবে মান্নাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত মান্নার মুক্তির দাবিতে এক সমাবেশে সংগঠনটির নেতারা এ কথা বলেন।
উল্লেখ্য, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গতবছর ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ আটক করে নিয়ে যায়।
১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে। ২৪ ফেব্রুয়ারি দু’টি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ