‘অনেকেই ডাকছে কিন্তু আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই’

news-image

নিজের বানানো মিউজিক ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় উঠে আসেন বগুড়ার ছেলে হিরো আলম। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর চলে আসেন ঢাকায়। অভিনয় করতে শুরু করেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে। অভিনয় করেছেন বড় পর্দাতেও। সম্প্রতি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের চলচ্চিত্রে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। নির্বাচন, বলিউডে কাজ করাসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে  কথা হয় হিরো আলমের সাথে । তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল-

হুট করেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত কেন?

হিরো আলমঃ আপনারা হয়তো জানেন আমি এলাকাতে দুইবার ইউপি নির্বাচন করেছি। তখন আমাকে শুধু এলাকার মানুষ চিনতো। এখন আপনাদের দোয়া আর ভালোবাসায় সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। আর সবার ভালোবাসা নিয়েই সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।

 কোন দল থেকে নির্বাচন করবেন?

এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেই নাই। অনেকেই ডাকছে কিন্তু আমি এখনো কিছু জানাই নাই কারণ আমি চাই স্বতন্ত্র থেকে নির্বাচন করতে।

লিউডের সিনেমার কি অবস্থা?

হিরো আলমঃ ডিসেম্বরে শুটিং শুরু হবে। আগামী মাসে ছবির মহরত হবে।

নতুন কোন কাজ শুরু করেছেন কি?

হিরো আলমঃ হ্যাঁ নতুন একটি কাজ শুরু করতে যাচ্ছি। এখন কিছু যানাতে চাচ্ছি না। তবে দুই একদিনের মাঝেই ঘোষণা পাবেন।

 নতুন কাজ নিয়ে পরিকল্পনা কি?

হিরো আলমঃ আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায়। আতি চাই যখন হিরো আলম আসবে ঝড়ের মতোই আসবে। ছয় মাসে একটি কাজ করবো কিন্তু ভালো মানের।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ