,

পৌর নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন

news-image

২৩৫টি পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। কমিশন সূত্রে জানা গেছে, সারাদেশে ২৩৫টি পৌরসভায় মেয়র পদে ১ হাজার ২২৩ জন, কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৩ হাজার ৬৮৯ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৫টি পৌরসভায় ভোট হবে।  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। আর  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয় ১৩ ডিসেম্বর।

নির্বাচন কমিশন সূত্র থেকে আরো জানা যায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৩১ জন, বিএনপির ২২৪ জন এবং জাতীয় পার্টির ৮৫ জন। শনিবার নির্বাচন কমিশনের উপ-সচিব রাজিব আহসান বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর । ওই দিনই আসলে আমরা বলতে পারব, এবারের পৌরসভা নির্বাচনে মোট কতজন প্রার্থী অংশ নিচ্ছেন। অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীদের সংখ্যা অনেক কমে যাবে।

এদিকে পৌর নির্বাচনে আচরণবিধি তদারকিতে প্রতিটি নির্বাচনী এলাকায় আজ থেকে মাঠে নামছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও ভোটের আগে-পরে ৪ দিন আরো ১ হাজার নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর