,

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : মাতৃত্বের পর শরীরে পরিবর্তন এসেছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। আর সেই পরিবর্তন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হচ্ছে তাকে। সম্প্রতি আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর ক্যাটরিনার শরীরী গড়ন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ তার ওজন নিয়েও কটাক্ষ করেছেন।

এমনকি একাংশের দাবি, মাতৃত্বের পর নাকি ক্যাটরিনার ক্যারিয়ারও শেষের পথে। এসব আলোচনার মধ্যেই এবার নিজের শরীর ও সৌন্দর্য নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যে ক্যাটরিনার উপস্থিতির পর থেকেই তার শরীরী গড়ন নিয়ে চর্চা শুরু হয়। এরপর গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে অংশ নেওয়ার পর সেই আলোচনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ।

তবে এসব কটাক্ষের জবাব সরাসরি না দিয়ে নিজের সৌন্দর্য নিয়ে বদলে যাওয়া ভাবনার কথা জানিয়েছেন ক্যাটরিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মাতৃত্বের পর শুধু তার শরীরেই নয়, ত্বকেও আমূল পরিবর্তন এসেছে। একই সঙ্গে সময়ের সঙ্গে সৌন্দর্যকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলেছে তার।

ক্যাটরিনার কথায়, ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্য নিয়ে সমাজে নানা গতানুগতিক ধারণা ছিল। কিন্তু এখন নিজের কাছে সুন্দর থাকার অর্থ বদলে গেছে। নিজেকে সেরা দেখানোর চেয়ে ভেতর থেকে ভালো অনুভব করাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমি যখন মডেলিং এবং অভিনয় ক্যারিয়ার শুরু করি, তখন সৌন্দর্য নিয়ে নানা ধরনের গতানুগতিক ধারণা ছিল। তবে এখন আমার কাছে নিজেকে সেরা ভাবে তুলে ধরার অর্থ হলো অন্তর থেকে ভালো অনুভব করা। আর সামগ্রিকভাবে নিজের যত্ন নেওয়ার মাধ্যমেই সেই অনুভূতি আসে।’

বর্তমানে ক্যাটরিনার রূপচর্চার মূল লক্ষ্য শুধু বাহ্যিক সৌন্দর্য ধরে রাখা নয়, বরং ভেতর থেকে সুস্থ থাকা। শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে রাখা, সুষম খাদ্যাভ্যাস, বিভিন্ন কাজে সক্রিয় থাকা এবং নিয়মিত ধ্যান বা মেডিটেশন করাকে গুরুত্ব দেন তিনি।

ক্যাটরিনা জানান, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তার ত্বক ও সামগ্রিক শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

তার ভাষায়, ‘সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ রোদে থাকি এবং দিনের প্রথম এক ঘণ্টা মোবাইল, কম্পিউটার ও ট্যাবের স্ক্রিন থেকে দূরে থাকি। আমার মনে হয়, আপনি যখন ভেতর থেকে সুস্থ বোধ করেন, সেই আত্মবিশ্বাসই আপনার বাহ্যিক চেহারায় ফুটে ওঠে। আর এটাই আমার কাছে সৌন্দর্যের আসল সংজ্ঞা।’

এদিকে বিয়ের পর থেকেই অভিনয়ে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। ২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছিল তার সর্বশেষ সিনেমা। এরপর আর কোনো সিনেমা বা সিরিজে দেখা যায়নি তাকে।

একসময় শাহরুখ খান ও সালমান খানের মতো সুপারস্টারদের সঙ্গে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা। বলিউডের বিভিন্ন আয়োজনেও নিয়মিত দেখা যেত তাকে। তবে বর্তমানে সিনেমার পাশাপাশি বলিউডের পার্টি, প্রিমিয়ার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতিও অনেক কম।

মাতৃত্বের পর ক্যাটরিনা এখন পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন। দীর্ঘদিন পর্দায় না ফেরায় তার অভিনয় ক্যারিয়ার নিয়েও নানা প্রশ্ন উঠছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রসব-পরবর্তী ওজন বৃদ্ধি ও শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষ।

তবে ক্যাটরিনার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, সৌন্দর্যকে এখন আর শুধু বাহ্যিক চেহারার মাপকাঠিতে দেখেন না তিনি। তার কাছে ভেতর থেকে সুস্থ থাকা, নিজের যত্ন নেওয়া এবং আত্মবিশ্বাসী থাকাই সৌন্দর্যের মূল বিষয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে