,

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে ছাড়ার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।
এ্যানি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল পুনঃখননসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নতুন কর্মসূচি হাতে নিয়েছে। গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে দলমত নির্বিশেষে সবাইকে এসব উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের কর্মসূচির মধ্যে রয়েছে দেশজুড়ে বৃক্ষরোপণ, খাল খনন ও পুনঃখনন এবং মাছের পোনা অবমুক্তকরণ। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরের রহমতখালী খালকে জেলার গুরুত্বপূর্ণ জলপথ উল্লেখ করে তিনি জানান, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে এবং কচুরিপানা অপসারণের ফলে পানির প্রবাহ স্বাভাবিক হয়েছে। এরই অংশ হিসেবে খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে