,

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার একই জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া একই আদেশে আরও তিনজন অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহাম্মদ মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত পদে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগের ফারজিনা নাসরিনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পূর্বী জোনাল টিম), গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি হয়েছেন।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রিমিনাল ক্রাইম ইনভেস্টিগেশন) মোহাম্মদ আমিনুল হক রাহীকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গুলশান জোন), গুলশান বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গুলশান জোন) মো. সারোয়ার হোসাইনকে গুলশান বিভাগ থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (তেজগাঁও জোনাল টিম) গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে অফিস আদেশে সংশ্লিষ্ট সব শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুটে উঠেছে; যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর গুলশানের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে