বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোয় শিক্ষকদের বিক্ষোভ: নিহত ১

news-image

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার এক বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভরত শিক্ষকদের আগুন ধরিয়ে দেয়া একটি বাসের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিতর্কিত শিক্ষা সংস্কারের আওতায় একটি নতুন নীতির প্রতিবাদে শিক্ষকরা প্রতিবাদ করছেন। খবর বার্তা সংস্থা এএফপির। চিয়াপাসে এই বিক্ষোভ চলাকালে আরো দুই বিক্ষোভকারীকেও গাড়িটি ধাক্কা দেয়। কর্মকর্তারা জানান, প্রগতিশীল শিক্ষক ইউনিয়নের তিন হাজার সদস্য চিয়াপাস রাজ্যের টুক্সটলা গুতিয়েরেজ ও ওকোজোকোয়াউতলা সংযোগ সড়ক অবরোধ করে।

শিক্ষামন্ত্রী অরেলিও নুনো রেডিও ফর্মুলাকে বলেন, তারা (বিক্ষোভকারীরা) ফেডারেল পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মূল কেন্দ্রে ঢুকে পড়ার চেষ্টাকালে বাসে আগুন ধরিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা তাদের তিন সহকর্মীর ওপরেই গাড়িটি চালিয়ে দেয় এবং এতে মর্মান্তিকভাবে একজন নিহত হন।

জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছে এবং তিন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের কাছে লাঠি ও আতশবাজি ছিল। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দেশের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রতি এই শিক্ষা সংস্কার মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে