,

দিনব্যাপী আয়োজনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news-image

নিজস্ব প্রতিবেদক,মো: তাজ উদ্দিন ঢাকা : দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা ভিআইপি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসন, রাজনীতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বিমা, শিক্ষা, স্বাস্থ্য, সাংবাদিকতা, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।দিনব্যাপী এ আয়োজনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা অধিবেশন, সম্প্রীতি অধিবেশন এবং সাংস্কৃতিক পরিবেশনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসাইন, সংসদ সদস্য অ্যাডভোকেট শাকোট আরা আক্তার, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান লায়ন ফেরোজুর রহমান অলিও।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য দেন ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র সম্পাদকীয় উপদেষ্টা এফএফ ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রধান সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান।প্রথম আলোচনা অধিবেশনে ‘পরিকল্পনা ও উন্নয়ন’ বিষয়ে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজন, প্রত্যাশা ও জনস্বার্থকে উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় অধিবেশনে ‘উন্নয়ন পরিকল্পনা: একটি নতুন ক্ষেত্র’ বিষয়ে আলোচনা করেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মোহাম্মদ সারোয়ার, বিপিএম। তিনি উন্নয়ন পরিকল্পনাকে সময়ের গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বাস্তবভিত্তিক পরিকল্পনা, সমন্বয় এবং জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
এ অধিবেশনে পুলিশের বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন, বিপিএম, সাধারণ মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি সংবাদে সমস্যার কারণ ও কাঠামোগত ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি হলুদ সাংবাদিকতা পরিহার এবং সমাজের ইতিবাচক, কল্যাণকর ও অনুপ্রেরণামূলক বিষয়গুলো তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অনুষ্ঠিত সম্প্রীতি অধিবেশনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বিমা, চিকিৎসা, সংস্কৃতি ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, পুলিশের বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন, বিপিএম, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মোহাম্মদ সারোয়ার, বিপিএম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ স্টালিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আলমগীর খান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিস কুমার চক্রবর্তী, অতিথি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম শোহেল, এসি ওয়ার্ল্ড ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ সায়েদ (বাবুল), সি শেল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা আনজান মল্লিক, এফসিএ, এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আরফাতুর রহমান আপেল এবং আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।

সম্প্রীতি অধিবেশনে মূল বক্তব্য দেন ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র সম্পাদক ড. মো. শাদি-উজ-জামান। সভাপতিত্ব করেন প্রধান সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোহাম্মদ নুরুল ইসলাম, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল আমিন, এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদার, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমদাদুল হক, অধ্যাপক ড. গাজী রহমান, সাবনশ্রোতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম রাহি, এ আর মরিয়ম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রতন মনি মহন্ত, বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, রোটারিয়ান মো. আলমগীর, পিএইচএফ, দ্য ইঞ্জিনিয়ার্স বে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মিয়া (মাহি), কবি, সাংবাদিক ও সমাজকর্মী এফএফ মো. মোজিবুর রহমান, প্রিয়তর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোছা. হোসনেআরা জাসমিন রূপা এবং বাংলা ভিশনের নির্বাহী সম্পাদক মো. বদরুল আলম নাবিল।আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। পেশাগত দায়িত্ববোধ, নিষ্ঠা ও সাংবাদিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এসব স্মারক ও সনদ প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকতা, উন্নয়ন, জনস্বার্থ ও সামাজিক সম্প্রীতি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।