,

দীপন হত্যার বিচার দ্রুত শেষ করার ব্যবস্থা হবে :আইনমন্ত্রী

news-image

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ব্লগার ও প্রকাশকদের ওপর চোরাগোপ্তা হামলা হচ্ছে। তাই এর রহস্য উদ্ঘাটন করতে সময় দিতে হবে। গতকাল রবিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এসব হামলার ঘটনা সম্পর্কে যার কাছে যে তথ্য আছে তা তদন্ত কর্মকর্তাকে দিয়ে সাহায্য করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। দীপন হত্যার বিচার চান না বলে তাঁর বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক যে মন্তব্য করেছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, 'দীপনের বাবার মন্তব্য আবেগপূর্ণ ও বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এ ঘটনা চোরাগোপ্তা হামলা। তাই রহস্য উদ্ঘাটনে সময় দিতে হবে।' তিনি বলেন, 'এ ঘটনায় আমি খুবই মর্মাহত। দুঃখ প্রকাশ করার ভাষা আমার নেই।' তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় অভিজ্ঞ তদন্ত টিম গঠন করা হবে। এর আগে এ জাতীয় ঘটনার তদন্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। তদন্তের পর দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে এবং আসামিদের দ্রুত বিচার সম্পন্ন হয় তা নিশ্চিত করা হবে।

এর আগে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী কর্মশালায় উপস্থিত নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে বলেন, বিচারপ্রার্থী জনগণ যাতে অল্প খরচে স্বল্পতম সময়ে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে। এ জন্য বিচারকদের কৌশল অর্জনে মানসম্মত ও কার্যকর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিন্দুমাত্র লোভ বা অসততার কারণে সাধারণ জনগণের মধ্যে বিচার বিভাগ সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য দেন আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। ১২৭তম এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৭ জন বিচারক অংশ নিয়েছেন। কর্মশালা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। আইনমন্ত্রী বলেন, 'দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- এটা অনুধাবন করে প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রার ধারাবাহিকতায় বিচার বিভাগের উন্নয়নে আমরা বদ্ধপরিকর।' তিনি বলেন, 'আন্তর্জাতিক আরবিট্রেশন আদালতে আমাদের দেশের দুজন বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমাদের বিচার বিভাগের প্রতি এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা