,

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত অতিরিক্ত শ্রেণিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নতুন শ্রেণিকক্ষটির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এমপি আব্দুল মান্নান। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় এমপি আব্দুল মান্নান বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভালো পাঠদানের পাশাপাশি পর্যাপ্ত ও আধুনিক শ্রেণিকক্ষের প্রয়োজন রয়েছে। নতুন শ্রেণিকক্ষ চালু হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।”


তিনি আরও বলেন, নবীনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

এমপি মান্নান বলেন, “একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে শিক্ষা। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

নতুন শ্রেণিকক্ষ উদ্বোধনের ফলে বিদ্যালয়ের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট কিছুটা কমার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সুহেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে