বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ বিভাগের যাত্রা শুরু

news-image

যাত্রা শুরু করল দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই চার জেলা নিয়ে গঠিত বিভাগটির গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২-এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ বিভাগের যাত্রা শুরু হল।

গত ১৪ সেপ্টেম্বর দেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহসহ চার জেলা নিয়ে বিভাগ গঠনের সিদ্ধান্ত নিকাকের বৈঠকে অনুমোদন পায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ঘোষণা দেন। নবগঠিত এই বিভাগের আয়তন ১৩ হাজার ৬৩১.১২ বর্গকিলোমিটার। ঢাকা বিভাগকে ভেঙে নবগঠিত ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে রয়েছে মোট ২৪টি আসন, উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি এবং গ্রাম ৭ হাজার ৩০টি।