আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সালমান : ক্যাটরিনা , সম্পর্ক ভাঙতে পছন্দ করেন না সানি লিওন
অবশেষে প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন তাঁর জীবনে সালমানের ভূমিকা। বললেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম সালমান খান! বলিউডে এখন জোর গুজব, সব ঠিক থাকলে সামনের বছরেই রণবীর কপূরের সঙ্গে বিয়েটা সেরে ফেলছেন ক্যাটরিনা। তাই ইদানীং তিনি আর রণবীর কী করছেন, সবাই তা জানতে অস্থির! অথচ, রণবীরকে নিয়ে মিডিয়ায় তেমন কিছু বলতে প্রায় শোনাই যায় না ক্যাটরিনা কাইফকে। বদলে তিনি হালফিলে খুব বেশি করে বলছেন অন্য নায়কদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। কিছু দিন আগেই তিনি জানিয়েছিলেন, রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই তাঁর জুটি সেলুলেয়েডে সবচেয়ে ভাল দেখায়! আর এ বার তাঁর জীবনে রণবীরের ভূমিকা কতটা, সেটা জানানোর আগে ঋণ স্বীকার করলেন প্রাক্তন প্রেমিকের।
সালমানকে নিয়ে ঠিক কী বলছেন ক্যাটরিনা?
ক্যাটরিনার জবানবন্দি, এই জগতে সলমনের মতো মানুষ বড় একটা দেখা যায় না। সালমান খুবই ইউনিক এক জন মানুষ। আমার জীবনে সব সময়েই ওর ঋণ থেকে যাবে। ওকে ছাড়া আমার এগিয়ে চলাটা আরও বেশি কঠিন হত! অবশ্য, শুধুই সলমন নন! তাঁর জীবনে এবং বলিউডের কেরিয়ারে সলমনের সঙ্গে অজস্র সহযোগিতা যে করেছে তাঁর পরিবারও, সে কথাও জানাতে ভুলছেন না নায়িকা।
বলছেন, “যে কয়েক জন মানুষকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি, তাঁদের মধ্যে সলমনের মা-বাবা রয়েছেন। ওঁদের কথা আমি কোনও দিন ভুলব না!’ তবে, সালমানের পরিবারের মধ্যে ক্যাটরিনা বিশেষ করে বলেছেন নায়কের বোন অলবিরা খানের কথা। অলবিরাই না কি এক সময়ে ছিলেন ক্যাটরিনার মানসিক শান্তির উৎস। কেরিয়ারের একটা সময়ে পর পর ফ্লপ ছবির মধ্যে দিয়ে যেতে যেতে খুবই ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। অলবিরা সেই সময়ে আমায় নানা আধ্যাত্মিক জায়গায় নিয়ে যায়। আমি নিজেও যে হেতু ঈশ্বরে বিশ্বাসী, তাই ওই জায়গাগুলোয় গিয়ে শান্তি খুঁজে পাই, বলছেন ক্যাটরিনা।
সম্পর্ক ভাঙতে পছন্দ করেন না সানি লিওন
প্রেম যতটা মধুর, ব্রেক-আপ তার থেকেও দুঃখের। 'হঠাৎ করে সব থেকে কাছের মানুষটা কেমন যেন পর হয়ে যায়। আর এটাই সব থেকে কষ্টের'। আর তাই সম্পর্ক ভাঙতে পছন্দ করেন না লিওন। সেই কারণেই সানির উপদেশে নিজের কাছের মানুষটিকে ভালোবাসায় বেঁধে রাখো।
তবে সব সম্পর্ক সব সময় মসৃণ হয় না। কোন কোন সম্পর্ক মাঝ পথেই ভেঙে যায়। তাঁদের জন্য সানির উপদেশ, 'দুঃখ হওয়াটা স্বাভাবিক। কিন্তু নিজেকে শেষ করে দেওয়ায় কোন মানে হয় না। সব সময় এটা জানবে, যা হয় ভালোর জন্যেই হয়। আগামীতে তোমার জন্য এমন কেউ অপেক্ষা করছে যে তোমার জন্য পারফেক্ট'।
সম্প্রতি নিজের ওয়ার্ক-আউটের ভিডিও লঞ্চ করেছেন সানি। ফ্যানদের ফিট রাখতে তাঁর অভিনব উদ্যোগ। এখানে সানি সহজ কিছু ব্যায়াম করে দেখিয়েছেন। যা বাড়িতে বসে অনায়াসেই ট্রাই করতে পারবেন আপনিও।











