,

ভিডিও কনফারেন্সে চবির দুই হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং নিজের নামে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি হলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী দুটি হলের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চারতলা জননেত্রী শেখ হাসিনা হলের মোট আয়তন প্রায় ৯৮ হাজার ৫০০ বর্গফুট। ছাত্রীদের জন্য নির্মিত চারতলা এ হলে থাকছে ৫০০টি আসন। হলটিতে লিফট, দুই হাজার বর্গফুটের পাঠাগার ও কমনরুমেরও ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ইনডোর গেমসের সুবিধা, ছাত্রীদের জন্য রান্নাঘর ও প্রার্থনাকক্ষ। ছেলেদের জন্য নির্মিত প্রায় ৪৫ হাজার বর্গফুটের দুইতলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসন রয়েছে ১৮৬টি। হলটিতে রয়েছে পাঠাগার, ক্যান্টিন ও প্রার্থনার জন্য আলাদা কক্ষ। ইনডোর গেমস রুম, কমন রুম, দোকান ও লন্ড্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

চট্টগ্রামে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হল দুটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার ড. শামসুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, প্রক্টর আলী আহসান চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আবুল হোসেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. সেকান্দর চৌধুরী এবং চবি শিক্ষক সমিতির সভাপতি ড. মনসুর আহমেদ। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত আছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর