শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

image_115508ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পতৈউড়া গ্রামের শাহজাহান মিয়া (৪০), তার স্ত্রী রওশন আরা (৩৫), ছেলে আশরাফুল (০৮), মেয়ে রত্মা (০৬) এবং সিএনজি চালক দেওড়া গ্রামের হাসেম মিয়া (২০)।





জানা যায়, বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ইসলামাবাদের গোগদ নামক স্থানে সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। গুরুতর আহতদের মধ্যে একজন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। 





এ ঘটনায় মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 





হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা